কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় আজ মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালালউদ্দিন প্রথম আলোকে বলেন, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনী বত্তল এলাকায় আজ বেলা পৌনে একটার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের তিন যাত্রী নিহত হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।