কুষ্টিয়ার জাসদ নেতা খুলনায় অপহৃত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শহরের গ্যারিসন সিনেমা হলের সামনে থেকে গতকাল শুক্রবার রাতে মহব্বত আলী (৩০) নামের এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া জেলা শাখার তথ্যমতে, মহব্বত আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা ও জাসদ কুমারখালী উপজেলা শাখার প্রচার সম্পাদক।মহব্বত আলীর পরিবারের বরাত দিয়ে জাসদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি গোলাম মহসিন প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, গতকাল সকালে মহব্বত ব্যবসায়িক কাজে খুলনা যান। রাত সাড়ে নয়টার পর খুলনা গ্যারিসন সিনেমা হলের সামনে থেকে র‌্যাবের পরিচয় দিয়ে কে বা কারা তাঁকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান। এ ব্যাপারে জানতে চাইলে গতকাল রাতে র‌্যাব-৬ খুলনা ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন ফারুক হোসেন মুঠোফোনে প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, তাঁদের কোনো টহলদল ওই সময়ে অপারেশনে যায়নি। তবে মহব্বতকে তুলে নেওয়ার অভিযোগটি শুনেছেন তিনি।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নওয়াজ বলেন, রাতে তথ্যমন্ত্রীর দেহরক্ষী জাহাঙ্গীর হোসেন তাঁকে জানান, মহব্বত আলীকে র‌্যাবের পরিচয়ে কে বা কারা তুলে নিয়ে গেছে। তাঁর বিরুদ্ধে কুমারখালী থানায় কোনো অভিযোগ নেই বলেও জানান ওসি।