কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভুয়া পরীক্ষার্থী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার তৃতীয় শিফটে ‘ছ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে আছর আলী (২০) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। রাবেয়া খাতুনের হয়ে তিনি ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই ভুয়া পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনুষদ ভবনের প্রক্টর অফিসের পাশের কক্ষে আটক রাখা হয়েছে। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরেফিন প্রথম আলোকে বলেন, আটক হওয়া ভুয়া পরীক্ষার্থীর ব্যাপারে আরও তথ্য নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এরপর তাঁকে পুলিশে সোপর্দ করা হবে।