কুষ্টিয়া ও গাজীপুরে সড় দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে ও গাজীপুরের কালিয়াকৈর পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে। কুষ্টিয়া: সকাল সাতটার দিকে মিরপুর উপজেলার বল্লবপুর নামক এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত মিন্টু বিশ্বাস ও বাবুল আক্তার দুজনেরই। ইজিবাইকের যাত্রী। ইজিবাইকের এক যাত্রী ফারুক হোসেন আহত অবস্থায় বলেন, বাসে কোনো যাত্রী ছিল না। সহকারী চালক বাসটি চালিয়ে স্ট্যান্ডে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ উজ জামান জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরও দুইজনের অবস্থা খুবই গুরুতর।কালিয়াকৈর: উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল নয়টার দিকে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক ও স্কাইলাইন নামের ওই বাসের সহযোগী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন । বাসটি কালিয়াকৈরের চন্দ্রা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কোনাবাড়ী মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও নিহতের পরিচয় জানাতে পারেননি।