কুষ্টিয়া ও শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরে ও গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে।কুষ্টিয়া প্রতিনিধি জানান, শহরের চৌড়হাস এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বেলা একটার দিকে ট্রাকের চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ চালক মিজানুর রহমানসহ (৩৭) ঘাতক ট্রাকটি আটক করেছে। ট্রাকটি ফরিদপুর থেকে কুষ্টিয়া হয়ে পাবনার দিকে যাচ্ছিল।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে, গাজীপুরের শ্রীপুর-টেংরা সড়কে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টায় আমীর হামজা (১৪) নামের ওই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। সে ভাংনাহাটী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আতিকুল ইসলামের ছেলে। আহত হয় একই গ্রামের কবির হোসেনের ছেলে অপর আরোহী সাদেকুল ইসলাম (১২)। হতাহতরা শ্রীপুর ভাংনাহাটী কামিল মাদ্রাসার মাধ্যমিক পর্বের শিক্ষার্থী।আমীর হামজার চাচা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।