কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে বাস-ট্রাক চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ কোন্দলের কারণে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে দুই জেলার বাস-ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছেন বাস-ট্রাক শ্রমিকেরা।আজ বুধবার বেলা একটা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া শহরের মজমপুর গেটে কুষ্টিয়া জেলা বাস মালিক সমিতির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে।পুলিশ ও কুষ্টিয়া বাস মালিক সমিতি কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী কুষ্টিয়া শহরে যানজট রক্ষায় শহরের চৌড়হাস মোড়ে সব ধরনের বাসের টিকিট কাউন্টার গত ৭ মে কেন্দ্রীয় বাস-টার্মিনালে নেওয়া হয়।কিন্তু বিষয়টি ঝিনাইদহ বাস মালিক সমিতির নেতা-কর্মীরা মেনে না নিয়ে পরের দিন ৮ মে থেকে কুষ্টিয়া জেলার সকল বাস ঝিনাইদহ জেলার প্রবেশ মুখ শেখপাড়া বাজারে আটকে দেন।এ ঘটনার পর বিষয়টি সমাধানের জন্য জন্য খুলনা বাস মালিক সমিতির সভাপতি ও সাবেক সাংসদ গাফফার বিশ্বাস গতকাল জরুরি সভার আহ্বান করেন। ওই সভায় খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলা বাস-ট্রাক মালিক সমিতির নেতারা উপস্থিত থাকলেও ঝিনাইদহ জেলা সমিতির নেতারা সভায় উপস্থিত হননি।সভায় সিদ্ধান্ত হয়, যশোর জেলা সড়ক ও কুষ্টিয়া জেলা সড়ক দিয়ে ঝিনাইদহ জেলার কোনো বাস-ট্রাক চলতে দেওয়া যাবে না। সিদ্ধান্ত মোতাবেক আজ দুপুর থেকে তা কার্যকর করা হয়।কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক পক্ষের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম প্রথম আলোকে বলেন, জেলার সড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে ও সৌন্দর্যের জন্য বাস কাউন্টারগুলো টার্মিনালে নেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলা বাস মালিক সমিতি কুষ্টিয়ার কোনো বাস খুলনা রুটে চলতে দিচ্ছে না। তারাই মূলত কোন্দল সৃষ্টি করছে।কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সরোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে চৌড়হাস ও মজমপুর গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে।উদ্ভূত এই সমস্যার অচিরেই সমাধান হবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার একরামুল হাবীব।