কুষ্টিয়া মিশন প্রাইমারি স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া মিশন প্রাইমারি স্কুলে ১২ এপ্রিল বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া কেন্দ্রীয় গির্জার বিশপ রাইট রেভারেন্ড স্যামুয়েল সুনীল মানখিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন জিলা স্কুলের প্রধান শিক্ষক নিভা রানী পাঠক। স্বাগত বক্তব্য দেন মিশন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মিসেস মনিতা মানখিন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন স্কুলের প্রধান শিক্ষিকা সাহানা বেগম। স্কুলের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নাচ, গান ও দলীয় ছড়া গান পরিবেশন করে।