কুষ্টিয়া শহরবাসীর দুর্ভোগের কারণ অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরে যানজট-সমস্যা একেবারেই নতুন। এ শহরের মানুষ যানজটের সঙ্গে খুব একটা পরিচিত নয়। ঈদ উপলক্ষ ছাড়া এ যাবৎকালে এখানে যানজট নিরসনে তেমন একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়নি। কিন্তু সময় পাল্টে গেছে। যানজট এখন প্রতি মুহূর্তে উঁকি মারছে শহরে। প্রতিবছর নতুন নতুন যানবাহন, মোটরসাইকেল, রিকশা ও পাবলিক ট্রান্সপোর্ট রাস্তায় নামার ফলে এ সমস্যা বেড়েই চলেছে। বর্তমানে ব্যাটারিচালিত অটোরিকশার ছড়াছড়িতে যানজট-সমস্যা প্রকট হচ্ছে। যে অটোরিকশা দেখে বছর খানেক আগেও কুষ্টিয়াবাসী আনন্দিত হতো, সেই অটোরিকশাই এখন তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কুষ্টিয়া পৌরসভার লাইসেন্স অফিস সূত্রে জানা যায়, শহরে মোট ৩৫০টি অটোরিকশা থাকলেও লাইসেন্স আছে ২৮০ জন চালকের। দিন দিন এর সংখ্যা বৃদ্ধি ও যানজটের কথা ভেবে গত ১৫ সেপ্টেম্বর থেকে অটোরিকশার লাইসেন্স দেওয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শুধু ভোটার আইডি কার্ড ও দুই কপি ছবি দিয়ে মাত্র ১০০ টাকায় দেওয়া হয়েছে অটোরিকশাচালকের লাইসেন্স। ফলে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ—যেমন নাপিত, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, কৃষক তাঁদের পেশাগত কাজ ছেড়ে দিয়ে অটোরিকশা চালাচ্ছেন। এ পেশায় অনভিজ্ঞতার কারণে তাই প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কুষ্টিয়া শহরে অন্তত এক হাজার অটোরিকশা অবৈধভাবে চলছে বলে জানা যায়।অনুসন্ধানে জানা গেছে, সিটি সার্ভিস হিসেবে ব্যবহূত এই অটোরিকশাকে কুষ্টিয়া শহরের যানজটের প্রধান কারণ হিসেবে ধরা হলেও এর সঙ্গে আরও রয়েছে প্রয়োজনের তুলনায় রাস্তার সংকীর্ণতা, রাস্তার ওপর গাড়ির পার্কিং, বাইপাস সড়ক না থাকা, শহরের মধ্য দিয়ে রেললাইন, লাইসেন্সবিহীন রিকশা ও নসিমন-করিমন। বড়বাজারের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, ‘যে হারে ভ্যান, রিকশা, অটোরিকশা, নসিমন-করিমন বাড়ছে, তাতে এই শহরে আর হেঁটে চলাচল করা যাবে না। রিকশা-ভ্যান ও অটোরিকশাচালকেরা কোনো রকম নিয়মকানুন জানে না।’কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র মিজানুর রহমান বলেন, ‘কুষ্টিয়া শহরে আগে যানজট ছিল না। অটোরিকশা আসায় এখন সকাল ১০টার পর থেকে কলেজমোড়ে প্রায়ই যানজট থাকে। যত অটোরিকশা বাড়ছে, ততই বাড়ছে যানজট।