কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সরকারি কলেজের প্রথম বর্ষে (সম্মান) ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। আজ সোমবার সকালে প্রথম বর্ষে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের মৌখিক পরীক্ষার কার্যক্রম চলাকালে কুষ্টিয়া কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে প্রবেশ করে পরীক্ষার্থীদের বের করে দিয়ে পরীক্ষা বন্ধ করে দেয়। এ সময় ছাত্রলীগের কর্মীরা কলেজের ক্যাশবাক্সও দখল করে নেয়।কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান বলেন, ‘কিছু ছাত্র প্রতিটি বিভাগে নিজেদের জন্য ২০০টি করে আসন বরাদ্দ চাইছে। নিয়ম-পরিপন্থী হওয়ার কারণে আমি তাতে রাজি না হওয়ায় তারা জোরপূর্বক মৌখিক পরীক্ষা বন্ধ করে দিয়েছে।’ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘কলেজের অধ্যক্ষ ও কতিপয় অসাধু শিক্ষক মেধা তালিকা উপেক্ষা করে ভর্তি-বাণিজ্য শুরু করায় তার প্রতিবাদে ছাত্রলীগ ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আলাপ-আলোচনা সাপেক্ষে ভর্তি কার্যক্রম আবার শুরু করা হবে।’