কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এনামুল বারী ওরফে সুমনকে আজ শনিবার দুপুর ১২টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, সুমনের বিরুদ্ধে ২০০৭ ও ২০০৯ সালে থানায় পৃথক দুটি মামলা ছিল। সম্প্রতি কুষ্টিয়ার আদালত ওই দুটি মামলায় তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ দুপুর ১২টার দিকে শহরের কোর্টপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠিয়েছে।