কুষ্টিয়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এ বিস্ফোরণ ঘটে। মোহাম্মদ বেলাল হোসেন নামে কলেজের এক কর্মচারী প্রথম আলো অনলাইনকে জানান, তিনি পৌনে ১২টার দিকে কলেজের কাজে বাইরে যাচ্ছিলেন। প্রধান ফটক পার হওয়ার পরপরই একটা বিকট শব্দ শুনতে পান তিনি। তাকিয়ে দেখেন, বিস্ফোরিত একটি জর্দার কৌটা পড়ে আছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, কলেজের সামনের সড়কে চলন্ত কোনো মোটরসাইকেল থেকে এটি নিক্ষেপ করা হয়েছে।কলেজের একাধিক শিক্ষার্থী জানান, বেলা ১১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল করেন। মিছিলের কিছুক্ষণ পরই বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।কলেজে দায়িত্বরত কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক হারাধন বিশ্বাস প্রথম আলো অনলাইনকে জানান, ঘটনার সময় পুলিশের সদস্যরা কলেজের ভেতর ছিলেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।