কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৭ সালে স্থাপিত কলেজটি ১৯৭৯ সালে সরকারি হয়। পাঠদান হয় উচ্চমাধ্যমিক, স্নাতক পাস ও স্নাতক সম্মান শ্রেণীতে। বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শনে রয়েছে স্নাতক সম্মান। শিক্ষকসংখ্যা ৩৯। ফলাফল বেশ সন্তোষজনক। রোভার স্কাউট ও বিএনসিসি সক্রিয়। রয়েছে খেলাধুলার জন্য সুন্দর একটি মাঠ, চারপাশ সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এবং ভেতরে বিভিন্ন ধরনের গাছগাছালি। কলেজে নিজস্ব প্রশাসনিক, একাডেমিক, বিজ্ঞান ভবন আছে। ছাত্রীদের জন্য ১২৪ শষ্যার দুইতলা এবং তাপসী রাবেয়া নামে ১০০ শষ্যাবিশিষ্ট চারতলার পৃথক দুটি ছাত্রীনিবাস আছে। শিক্ষক ও ছাত্রীরা বিভিন্ন দিবস পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান যথাযথভাবে পালন করেন। বর্তমানে এই কলেজে প্রায় আড়াই হাজার ছাত্রী শিক্ষা নিচ্ছেন।