কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৩২ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা একটি দেশি শাটারগান ও দুটি ককটেলসহ বায়েজিদ উদ্দীন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করেছেন। বায়েজিদ উপজেলার ময়রামপুর গ্রামের মৃত হযরত মণ্ডলের ছেলে।দৌলতপুর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সীমান্তবর্তী প্রাগপুর ক্যাম্পের বিডিআর সদস্যরা ময়রামপুর গ্রামে বায়েজিদের বাড়িতে অভিযান চালান। তাঁরা বায়েজিদের শোয়ার ঘর তল্লাশি করে একটি শাটারগান ও দুটি ককটেল উদ্ধার করেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বায়েজিদের বিরুদ্ধে ওই থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।