কুষ্টিয়ার মিরপুরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে কয়েকটি সংগঠন একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান প্রথম আলো ডটকমকে জানান, মিরপুরের পোড়াদহ বাজারে মুক্ত মঞ্চে আজ দুপুরে পোড়াদহ ইউনিয়ন বিএনপি এক সংবর্ধনার আয়োজন করে। অপরদিকে কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ পার্শ্ববর্তী পোড়াদহ হাইস্কুল মাঠে আজ বিকেলে সমাবেশের আয়োজন করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।