কুষ্টিয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদপুরে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নেওয়াজ মোর্শেদ ওরফে পানুকে (৪২) ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। কুষ্টিয়ার সদর থানা-পুলিশ গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার সকালে তাঁকে কুষ্টিয়া সদর থানায় নিয়ে আসা হয়েছে।কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) রাজ্জাক মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নেওয়াজ মোর্শেদ আলফাডাঙ্গার কৃষ্ণপুর এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। রাজ্জাক মিয়া জানান, ২০০১ সালের ২ সেপ্টেম্বর শহরের পেয়ারাতলায় নূরুল ইসলাম নামের এক ব্যবসায়ী খুন হন। ওই খুনের মামলায় আদালত নেওয়াজসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু মামলা দায়েরের পর থেকেই নেওয়াজ পলাতক আছেন।