কুষ্টিয়ার সেই প্রকৌশলী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় একাধিক ছাত্রীসহ কয়েকজন নারীর সঙ্গে মেলামেশা ও ভিডিওচিত্র ধারণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিক্ষক হেলাল উদ্দিন ওরফে পান্নার বন্ধু ইসলামী বিশ্ববিদ্যায়ের উপপ্রধান প্রকৌশলী আলিমুজ্জামান ওরফে টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী থেকে তাঁকে গ্রেপ্তার করে কুষ্টিয়ার গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। কুষ্টিয়া গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ আলিমুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, গভীর রাতে ঈশ্বরদী উপজেলায় মহাসড়কে একটি গাড়ি থেকে আলিমুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা। তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গত শনিবার সন্ধ্যায় ঘটনার মূল হোতা স্কুলশিক্ষক হেলাল উদ্দিনকে ঢাকায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে কুষ্টিয়া মডেল থানায় বাংলাদেশ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), (৬) ও (৭) ধারায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ।