কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় আজ বুধবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। গত রোববার জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ফলে বিপাকে পড়েছে হাজার হাজার সাধারণ যাত্রীরা। আটকা পড়েছে কাঁচামাল বোঝাই কয়েক শ ট্রাক ও বাস। এ ছাড়া সকালে কুষ্টিয়া থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি।সকালে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কয়েকটি স্থানে সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা রাস্তার ওপর দাঁড়িয়ে সব যানবাহন আটকে দিচ্ছে। এমনকি কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বিআরটিসি গাড়িসহ উত্তর ও দক্ষিণবঙ্গের গাড়িও চলতে দিচ্ছে না। ফলে দুর্ভোগে পড়েছে দূর থেকে আসা জেএসসি পরীক্ষার্থীরা। তাদের গাড়িও আটকে দিতে দেখা যায়।জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন দুলাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক ও কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের প্রায় আটটি স্থানে পরিবহন শ্রমিকেরা টহল দিচ্ছে। তবে পরীক্ষার্থীদের বহনকারী গাড়ি ধর্মঘটের আওতা মুক্ত বলে তিনি জানান।