কুষ্টিয়ায় অস্ত্রসহ চরমপন্থী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলার দক্ষিণ কাটদাহ গ্রাম থেকে জেলার গোয়েন্দা পুলিশ আজ শনিবার অস্ত্রসহ এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম সিরাজুল ইসলাম (৪৫)।পুলিশের দাবি সিরাজুল চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সহযোগী সংগঠন শ্রমজীবী মুক্তি আন্দোলনের সক্রিয় সদস্য। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়। মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া সিরাজুল শ্রমজীবী মুক্তি আন্দোলনের নেতা। তাঁর বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।