কুষ্টিয়ায় অস্ত্রসহ চরমপন্থী নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন ওরফে পাঞ্জের (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। মিরপুর থানার আহম্মদপুরের জিকে চ্যানেলের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় এলজি গান, পাঁচটি গুলি ও পাঁচটি হাত বোমা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ইসমাইল চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা। তাঁর বিরুদ্ধে দুটি হত্যাসহ ১২টি মামলা এবং ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) আছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আহম্মদপুরের জিকে চ্যানেলের কাছে ১০-১২ জন সশস্ত্র চরমপন্থী বৈঠক করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ইসমাইল ধরা পড়েন। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।