কুষ্টিয়ায় আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে পুলিশ আজ সোমবার ডাবলু (৪৫) নামের একজনের জবাই করা লাশ উদ্ধার করেছে। ডাবলু উপজেলার বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর বাড়ি ওই ইউনিয়নের সাতগাছি গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রোববার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন উপজেলার নয় নম্বর জিকে ব্রিজের কাছে একটি পুকুরের পাড়ে জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক জানান, ডাবলু তাঁদের একজন সক্রিয় কর্মী।মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।