কুষ্টিয়ায় একজন আটক, অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রাম থেকে গতকাল শুক্রবার পুুলিশ রাজু আহমেদ (২৫) নামের এক যুবককে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে একই উপজেলার চৌদ্দ মাইল এলাকার একটি এতিমখানার পেছন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।পুলিশের দাবি, রাজু চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা আছে।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশের ভাষ্যমতে, গতকাল বেলা তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পশ্চিম আব্দালপুর গ্রামে অভিযান চালায়। এ সময় রাজু আহমেদকে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশ। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন, তাঁর হেফাজতে অস্ত্র ও বোমা রয়েছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চৌদ্দ মাইল এলাকায় অভিযান চালিয়ে রাত পৌনে ১২টার দিকে অস্ত্র ও ককটেল উদ্ধার করে পুলিশ।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ শনিবার দুপুরে তাঁদের আদালতে নেওয়া হবে।