কুষ্টিয়ায় কাল থেকে ৫ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলসম্রাট ফকির লালন শাহের ১২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়ার বাড়িতে কাল শনিবার থেকে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ কাল সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানের আয়োজকেরা জানিয়েছেন, মূল উত্সব শুরু হওয়ার দুই-তিন দিন আগে থেকেই আখড়ায় আসা বাউলসাধকেরা মাজারের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে গান গাওয়া শুরু করেছেন। কুষ্টিয়া পরিণত হয়েছে উত্সবের শহরে। কালী নদী-তীরবর্তী লালন মঞ্চের সামনে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার। প্রতিদিন সন্ধ্যায় উন্মুক্ত মঞ্চে বিশিষ্টজনদের মুক্ত আলোচনা শেষে গভীর রাত অবধি চলবে খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় লালনের গান। সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।—বাসস।