কুষ্টিয়ায় খুলনা বিভাগীয় আন্তজেলা ক্রিকেট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কুষ্টিয়া স্টেডিয়ামে খুলনা বিভাগীয় আন্তজেলা ক্রিকেট প্রতিযোগিতার বড় আসর ২৯ মার্চ শুরু হয়েছে।প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নীতিশ চন্দ্র সরকার ও কুষ্টিয়া চেম্বারের সভাপতি আশরাফ উদ্দিন।উদ্বোধনী খেলায় স্বাগতিক কুষ্টিয়া ৩৩ রানে মেহেরপুর জেলা দলকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা লাভ করে। প্রতিযোগিতায় খুলনা বিভাগের মেহেরপুর, খুলনা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষিরা ও কুষ্টিয়া জেলা দল অংশ নিচ্ছে।