কুষ্টিয়ায় চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার দরবেশপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রসহ খালেক মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, খালেক চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সক্রিয় সদস্য।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ জানতে পারে দরবেশপুর গ্রামের খালেক মণ্ডলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। ওই সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলা পুলিশের একটি বিশেষ দল খালেক মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত একটার দিকে তাঁর বাড়ির উঠানে পুঁতে রাখা একটি শর্টগান উদ্ধার করে পুলিশ।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সিএ হালিম প্রথম আলোকে বলেন, উদ্ধার করা অস্ত্রটি চরমপন্থীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পর খালেক মণ্ডলের হেফাজতে রাখা হয় বল পুলিশের কাছে তথ্য রয়েছে। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।