কুষ্টিয়ায় চরমপন্থী নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর গ্রামে অভিযান চালিয়ে চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের খুলনা বিভাগীয় সামরিক কমান্ডারকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম খন্দকার জাহাঙ্গীর আলম ওরফে অরফেন (৪৮)।পুলিশ সুপার শাহাবুদ্দিন খান জানান, গ্রেপ্তার হওয়া চরমপন্থী নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। শাহাবুদ্দিন জানান, জাহাঙ্গীর চরমপন্থী দলের মুখপাত্র হিসেবে গত বছর ২২ আগস্ট এনটিভিতে এবং ২৪ আগস্ট এটিএন বাংলায় অজ্ঞাত স্থান থেকে টিভি সাক্ষাত্কার দেন।