কুষ্টিয়ায় জমিজমা নিয়ে বিরোধে কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার শহরতলীর শিমুলিয়া গ্রামে আজ শুক্রবার জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে তাঁর প্রতিবেশী শরিকেরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত ব্যক্তির নাম শাহজাহান আলী (৫২)। তিনি শিমুলিয়া গ্রামের সুনা প্রামাণিকের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমি ভাগাভাগি নিয়ে কয়েক দিন আগে থেকে শাহজাহানের সঙ্গে তাঁর প্রতিবেশী জলিল মণ্ডলদের বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার আগেই শাহজাহান আজ নিজ ভাগের জমিতে চাষ করছিলেন। এ সময় ক্ষুব্ধ হয়ে জলিল মণ্ডলের লোকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং লাঠিসোঁটা দিয়ে পেটাতে থাকে। গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।