কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের নবাব সিরাজদ্দৌলা সড়কের লাল মোহাম্মদ তেল মিলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তাঁদের থানায় নেওয়া হয়। আধা ঘণ্টা রাখার পর তাঁদের বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া আদালতে পাঠানো হয়।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শহরে নাশকতা সৃষ্টির লক্ষ্যে লাঠিসোঁটা নিয়ে জড়ো হচ্ছিলেন। ওই সংবাদের ভিত্তিতে লাল মোহাম্মদ তেল মিলের কাছে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২৬ জনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সরোয়ার জাহান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর তাঁদের আদালতের মাধ্যমে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।