কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের ৩৬ জন গ্রেপ্তার
কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের আরও ৩৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে অভিযান চালিয়ে খোকসা থানায় ১১ জন, কুমারখালীতে পাঁচজন, ভেড়ামারায় সাতজন, মিরপুরে সাতজন, দৌলতপুরে তিনজন, সদর মডেল থানায় দুজন ও ইসলামি বিশ্ববিদ্যালয় থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে গত সোমবার থেকে আজ বুধবার পর্যন্ত জেলায় জামায়াত-শিবিরের মোট ৬৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলো।কুষ্টিয়া মডেল থানার উপপরির্দশক (এসআই) আবদুল আজিজ প্রথম আলো ডটকমকে বলেন, গত সোমবার পুলিশের ওপর হামলার ঘটনায় করা দুটি মামলায় জামায়াত-শিবিরের ৮১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩২০ জনকে আসামি করা হয়।এসআই আবদুল আজিজ আরও জানান, কুষ্টিয়া শহরে বিএনপির কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো নাশকতা এড়াতে পুলিশ সতর্ক আছে।