কুষ্টিয়ায় জাল টাকাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার একটি আবাসিক হোটেলে গতকাল বুধবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম শাজাহান আলী (৪৫)। তিনি সদর উপজেলার শালদহ গ্রামের বাসিন্দা। র‌্যাব-১২ সূত্রে জানা গেছে, শাজাহান জাল টাকাসহ ওই আবাসিক হোটেলে অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে র‌্যাযার একটি দল সেখানে গিয়ে শাজাহানকে চ্যালেঞ্জ করে। এ সময় তাঁর কাছে থেকে ১২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।কুষ্টিয়া র‌্যাব-১২ ক্যাম্পের ক্যাপ্টেন আবদুল্লাহ আল মেহেদী জানান, শাজাহান জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্য। তাঁর বিরুদ্ধে সদর থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে।