কুষ্টিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আজ রোববার সকালে ফুলচাঁদ (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিত্সক তাপস কুমার সরকার জানান, ধারণা করা হচ্ছে, নিপাহ ভাইরাসজনিত এনকেফালাইটিসে (মস্তিষ্কে প্রদাহ) আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে ঢাকায় প্রতিবেদন পাঠানো হয়েছে।হাসপাতাল সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার শিমুলিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে ফুলচাঁদ তিন-চার দিন আগে জ্বরে আক্রান্ত হন। গতকাল শনিবার তাঁকে জেনারেল হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ বেলা ১১টার দিকে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান।ফুলচাঁদের বাবা জামাল উদ্দিন প্রথম আলোকে জানান, কয়েক দিন আগে তাঁর ছেলে খেজুরের রস পান করেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।