কুষ্টিয়ায় ট্রাকচাপায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের খাদিমপুর মোড়ে আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ট্রাকের নিচে চাপা পড়ে আবদুল মমিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মমিনের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাদিমপুর গ্রামে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাজারে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই মমিন মারা যান।মিরপুর থানার তালবাড়িয়া ক্যাম্পের পুলিশ ট্রাক ও চালক আলমগীর হোসেনকে (৩৬) আটক করেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।