কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে। তাঁরা হলেন বিত্তিপাড়া গ্রামের জাবেদ আলী (৬৫) এবং পার্শ্ববর্তী উজান গ্রামের আমিনুল ইসলাম (৩৫)।কুষ্টিয়া মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে বিত্তিপাড়া বাজারে দূরপাল্লার একটি গাড়িতে তিন ব্যক্তি মাল ওঠাচ্ছিল। এ সময় ঝিনাইদহগামী একটি ট্রাক দ্রুতগতিতে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাবেদ ও আমিনুলের মৃত্যু হয়। অপরজন আহত হন।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, রাতেই পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। চালক ও ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।