কুষ্টিয়ায় তিন হত্যা: দুই লাশ পাওয়া যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ খেয়াঘাট এলাকায় গতকাল মঙ্গলবার নৃশংস হত্যাকাণ্ডে নিহত আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলামসহ দুজনের লাশ পাওয়া যায়নি। আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত দুটি লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি।নাম না প্রকাশ করার শর্তে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, গত রাতে পুলিশের চারটি দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে দুজনের লাশের সন্ধান মেলেনি।এদিকে ইউপি চেয়ারম্যানের নৃশংস হত্যার পর এলাকায় মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে কুমারখালী থানায় মামলার ব্যাপারে প্রক্রিয়া চলছে।গতকাল বেলা দুইটার দিকে শিলাইদহ খেয়াঘাটে পদ্মা নদীতে নৌকার ওপর সাত-আটজন অস্ত্রধারী জনসম্মুখে গুলি ও জবাই করে তিনজনকে হত্যা করে। তাঁরা হলেন: খোকসা উপজেলার আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আমবাড়িয়ার বাসিন্দা আফজাল আলী ও ভুট্টু।