কুষ্টিয়ায় দুই আসামি তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-১ আসনের সরকারদলীয় সাংসদ আফাজ উদ্দীন আহমেদের বাড়িতে বোমা হামলা মামলার দুই আসামি বোমারু মরু ও মিন্টুকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার (দৌলতপুর) বিচারিক হাকিম আদালতে তাঁদের হাজির করা হয়। আদালতের অতিরিক্ত বিচারক আবদুল্লাহ আল মামুন রিমান্ডের শুনানি শেষে তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে দৌলতপুর থানা ও বোমা হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা জাহির হোসেন আসামিদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত উভয়কে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ইতিমধ্যে এই মামলার প্রধান আসামি জাহিদুল ইসলাম চার দিনের রিমান্ডে রয়েছেন।জানা গেছে, ১৩ নভেম্বর রাতে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আফাজ উদ্দীন আহমেদের বাড়িতে বোমা হামলা হয়। এতে স্থানীয় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমত আলী এবং সিদ্দিকুর রহমান ও আহাদুল ইসলাম নিহত হন। একই স্কুলের ওবাইদুল ইসলাম নামের আরেকজন সহকারী শিক্ষক আহত হন। ঘটনার পর সাংসদ আফাজ উদ্দীন আহমেদের ছোট ছেলে এজাজ আহমেদ ওরফে মামুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা এবং বিস্ফোরকদ্রব্য আইনে আরেকটি মামলা করেন।