কুষ্টিয়ায় দুই ছাত্রের লাশ হস্তান্তর, ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া মেডিকেল কলেজের দুই ছাত্রের লাশ তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত একটার দিকে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে এ ঘটনার পর কর্তৃপক্ষ কুষ্টিয়া মেডিকেল কলেজ ছুটি ঘোষণা করেছে।গতকাল দুপুরে কুষ্টিয়া শহরের রেনউইক বাঁধ এলাকায় গড়াই নদে গোসল করতে নেমে ফরিদুল হাসান (২০) ও রিফাত মজুমদার (২০) নামের দুই ছাত্রের মৃত্যু হয়। তাঁরা কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম ব্যাচের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ প্রথম আলো ডটকমকে বলেন, রাতেই দুই ছাত্রের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসায় কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের পর ২৫ আগস্ট কলেজ খুলবে।