কুষ্টিয়ায় দুটি এলজি ও গুলিসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা গতকাল বুধবার রাতে দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে দুটি এলজি ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আহমেদ (৪৮) দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত একটার দিকে দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামে বেনজির আহমেদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কক্ষে তল্লাশি চালিয়ে দুটি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে র্যাব সদস্যরা উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ বাবুকে দৌলতপুর থানায় সোপর্দ করে।দৌলতপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আহমেদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকালে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।