কুষ্টিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় মালবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ রোববার দুজনের মৃত্যু হয়েছে। তবে তাঁদের নাম জানা যায়নি। দুর্ঘটনায় আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ভেড়ামারা বালুঘাট থেকে বালুবোঝাই একটি ট্রাক কুষ্টিয়ায় যাচ্ছিল। বেলা পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে কুষ্টিয়া সদরের দশমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাকের (যশোর-ট-০২-০৩১০) সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সারবোঝাই ট্রাকের চালকসহ দুজন মারা যান। বালুবোঝাই ট্রাকের চালক জাহিদুল ইসলাম ও তাঁর সহকারী রশিদুল ইসলাম আহত হয়েছেন। তাঁদের দুজনের বাড়ি ঝিনাইদহের মশেহপুরে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।