কুষ্টিয়ায় নদী থেকে দুই ছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরের রেনউইক বাঁধ এলাকায় আজ শুক্রবার দুপুরে গড়াই নদে গোসল করতে নেমে মিলন ও রিফাত নামের দুজন নিখোঁজ হয়েছেন। আজ সন্ধ্যায় তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। গুরুতর অসুস্থ অবস্থায় তিন ছাত্রীকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় লোকজন।কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, আজ দুপুর আড়াইটার দিকে রেনউইক বাঁধ এলাকার গড়াই নদে গোসল করতে নামেন ওই পাঁচ শিক্ষার্থী। একপর্যায়ে মিলন ও রিফাত নিখোঁজ হন। অন্য তিন ছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।