কুষ্টিয়ায় নসিমন চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকলিদহ গ্রামের মাঠ থেকে আনারুল ইসলাম (৩৫) নামের একজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে আনারুল মোবাইল ফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হন। অনেক রাত হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন উপজেলার কাকলিদহ মাঠে গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আনারুল পেশায় নছিমন চালক। তিনি কাকলিদহ গ্রামের ফজলুর রহমানের ছেলে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।