কুষ্টিয়ায় নাট্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার স্থানীয় নাট্যসংগঠন ম্যাজিক ইফ থিয়েটার একাডেমির যুগপূর্তি উপলক্ষে আট দিনব্যাপী নাট্য উৎসব আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। সন্ধ্যা সাতটায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে ম্যাজিক ইফ থিয়েটারের সুন্দরী শ্যামা নাটক দিয়ে শুরু হচ্ছে এ উৎসব। ঢাকার আরণ্যক নাট্যদলের ময়ূর সিংহাসন নাটক দিয়ে ২০ জানুয়ারি শুক্রবার এ উৎসব শেষ হবে। ম্যাজিক ইফ থিয়েটার একাডেমির সাধারণ সম্পাদক অশোক মিত্র জানান, কুষ্টিয়ায় প্রশিক্ষিত নাট্যকর্মী তৈরি করার উদ্দেশ্য নিয়ে এ পর্যন্ত ম্যাজিক ইফ থিয়েটার একাডেমি ১২টি মঞ্চ ও চারটি পথনাটক করেছে। তাদের প্রদর্শনীর সংখ্যা ১০৮। আট দিনের এ উৎসবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার নাট্যসংগঠন নাটক মঞ্চস্থ করবে।