কুষ্টিয়ায় পাটকাঠির গাদায় ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাটকাঠির গাদায় আজ বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে। বিকেল সাড়ে পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই আগুন জ্বলছিল। এই ইন্ডাস্ট্রিতে পার্টিক্যাল বোর্ড তৈরি করা হয়।ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মজিবর রহমান জানান, কীভাবে এই আগুন লেগেছে, তা জানা যায়নি। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইন্ডাস্ট্রিজের শ্রমিকেরা এবং কুষ্টিয়ার কুমারখালী, মিরপুর, ভেড়ামারা, ঝিনাইদহের শৈলকূপা উপজেলা ও মেহেরপুর জেলার ফায়ার সার্ভিস ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহাসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ তদারক করছেন।