কুষ্টিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন জায়গায় শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ২৩ জন, নয়জনের বিরুদ্ধে মামলা ও একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।আজ রোববার সকালে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সরোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শারদীয় দুর্গাপূজা ও জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান চালানো হয়।