কুষ্টিয়ায় পুলিশের অভিযানে চরমপন্থীসহ ৪৩ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অভিযান চালিয়ে চার চরমপন্থীসহ ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক আসামি ও সন্ত্রাসী আছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার সাতটি থানার বিভিন্ন গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন এলাকার ওয়াহাব, মিন্টু, জহুরুল ও এরশাদ নামে চারজন চরমপন্থী, কুষ্টিয়া সদর থানাধীন এলাকার ১২ জন, দৌলতপুর থানাধীন এলাকার ১০ জন, মিরপুর থানাধীন এলাকার নয়জন, ভেড়ামারা থানাধীন এলাকার তিনজন, কুমারখালী থানাধীন এলাকার তিনজন এবং খোকসা থানাধীন এলাকার দুজন আছে।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ‘কুষ্টিয়া চরমপন্থী সন্ত্রাসী-অধ্যুষিত এলাকা হওয়ায় এখানকার পুলিশ সব সময়ই একটু বেশি সজাগ থাকে। নিয়মিত অভিযান পরিচালিত হয়। বর্তমানে ইউপি ও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা আবারও চাঙ্গা হতে পারে বলে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে, যা অব্যাহত থাকবে।’