কুষ্টিয়ায় পুলিশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশের পাঁচ কর্মকর্তাসহ ১৩ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে।ওই যুবকের চাচা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনারুল আলী মণ্ডল আজ বৃহস্পতিবার দুপুরে বাদী হয়ে কুষ্টিয়া জ্যেষ্ঠ বিচারিক আদালতে মামলাটি করেন। বিচারক তৌহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন।মামলার আসামি পুলিশ কর্মকর্তারা হলেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালালউদ্দিন, দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ, এসআই হারাধন কুণ্ডু, সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ও সাহেব আলী।আদালতে আনারুল আলী মণ্ডলের পক্ষে আইনজীবী কুতুব উল আলম ও আবু তৈয়ব আদালতে মামলাটি দাখিল করেন।গত রোববার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকায় চাঁদাবাজ সন্দেহে গণপিটুনিতে মাহাবুল গুরুতর আহত হন। সোমবার সকাল সাতটায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের আজগর আলীর ছেলে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশের উপস্থিতিতে গণপিটুনি ও পরে চিকিত্সা না দিয়ে থানা হেফাজতে প্রায় সাত ঘণ্টা রাখা হয়। পরিবারের অভিযোগ, পুলিশের গাফিলতির কারণে মাহাবুলের মৃত্যু হয়েছে।মাহাবুলের চাচা সিআইডির সাবেক পরিদর্শক সেকেন্দার আলী প্রথম আলো অনলাইনকে জানান, সোমবার রাত ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানায় মামলা দিতে যান তিনি। সেখানে থানার এসআই শহিদুল ইসলাম এজাহারের লিখিত আবেদন গ্রহণ করেন। কিন্তু পরের দিন সকালে মামলা রুজু হয়েছে কি না, জানতে চাইলে থানার ওসি জানান, মামলা গ্রহণ করা হয়নি। অন্যদিকে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ নিয়ে একপর্যায়ে ওসি ও থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জয়নুল আবেদিনের সঙ্গে তাঁর বাক-বিতণ্ডা হয়।এ ব্যাপারে মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন, সেকেন্দার আলীর দেওয়া মামলার আবেদনের ১২ ঘণ্টা আগেই পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। যে কারণে ওই মামলাটি নেওয়া হয়নি।আলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মাহাবুলকে মেরে ফেলা হয়েছে বলে মনে করছি।’