কুষ্টিয়ায় পুলিশের সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পুলিশ সুপার একরামুল হাবিব আনুষ্ঠানিকভাবে বার্ষিক সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফজলুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নীতিশ চন্দ্র সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে শান্তির প্রতীক কবুতর ও বেলুন ওড়ানো হয়।