কুষ্টিয়ায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বোর্ড থেকে তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় এসএসসির নির্বাচনী পরীক্ষায় বাংলা প্রথমপত্রের সৃজনশীল ও নৈর্ব্যত্তিক প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা তদন্তে যশোর বোর্ড থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) ও তদন্ত কমিটির সদস্য আজমল গণি আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।যশোর শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) মোহা. তসদিকুর রহমানকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—যশোর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) ও সদস্যসচিব আজমল গণি এবং কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক নিভা রানী পাঠক। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটিকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এম আবুল বাশার মোল্লার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।আজমল গণি বলেন, দু-এক দিনের মধ্যে কমিটি কুষ্টিয়া জেলার বিভিন্ন স্কুলে প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে তদন্ত করবেন।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে জেলার বিভিন্ন ফটোকপি দোকানে এবং সন্দেহজনক জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।