কুষ্টিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর মাঠে ফুটবল খেলা কেন্দ্র করে এক পক্ষের হামলায় অন্য পক্ষের ৫০ জনের বেশি খেলোয়াড়-সমর্থক আহত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ শেষে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেমিফাইনালের খেলায় আজ মুখোমুখি হয়েছিল জিয়ারুখী ইউনিয়ন ও বারখাদা ইউনিয়ন। খেলা শেষে বারখাদা ইউনিয়নের খেলোয়াড়-সমর্থকেরা ট্রাকে করে বাড়ি ফিরছিল। পথে তাদের ওপর হামলা চালায় জিয়ারুখী ইউনিয়নের সমর্থকেরা। এতে শিশুসহ ট্রাকে থাকা বারখাদার খেলোয়াড়-সমর্থকেরা গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।