কুষ্টিয়ায় বাসের চাপায় পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরপুর এলাকায় আজ শুক্রবার সকালে রাস্তা পার হতে গিয়ে আবদুল জলিল মালিথা (৭০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার জয়রামপুর গ্রামে।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) বাদশাহ হোসেন জানান, আবদুল জলিল আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে তিনি রাস্তার পার হওয়ার সময় মেহেরপুরগামী মডার্ন পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।