কুষ্টিয়ায় বিদেশি বন্দুকসহ দম্পতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ একটি বিদেশি বন্দুকসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন আবু সাঈদ ওরফে টুটুল (২৩) ও তাঁর স্ত্রী রোজিনা আকতার ওরফে রোজ (২০)।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আবু সাঈদ দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সম্প্রতি তিনি একটা মামলায় জামিন পেয়ে জেল থেকে বের হয়েছেন। পুলিশের কাছে তথ্য ছিল, জেল থেকে ছাড়া পেয়ে তিনি তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে বড় ধরনের কোনো পরিকল্পনা করছেন। তাঁদের সঙ্গে আরও তিনজন রয়েছেন। পুলিশ তাঁদেরও গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।