কুষ্টিয়ায় বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দেৌলতপুর উপজেলার মধুগাড়ী গ্রাম থেকে পঁাচটি বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।দেৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন প্রথম আলো ডটকমকে জানান, একাধিক মামলার পলাতক আসামি নয়ন আলী (৩২) তঁার বাড়িতে অবস্থান করছেন, এমন খবরের ভিত্তিতে পুলিশ আজ সকালে সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন পালিয়ে যান। পরে তঁার ঘরে তল্লাশি চালিয়ে লাল টেপে মোড়ানো পঁাচটি বোমা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, বোমা উদ্ধারের ঘটনায় দেৌলতপুর থানায় মামলা করা হয়েছে।